ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে নাট‍্য উৎসবের সমাপনীতে মঞ্চ নাটক ”নাচ মহল” দেখতে জনতার ঢল

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০১:০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩ ১৯০ বার পঠিত
 গোয়ালন্দ নাট‍্য ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত নাট‍্য উৎসবের সমাপনী দিনে ‘নাচ মহল’ নাটকে দর্শকের ঢল নেমে এসেছে গোয়ালন্দ বাজার মুক্তিযোদ্ধা শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব মাঠে।
গ্রাম বাংলার ঐতিহ্য মঞ্চ নাটকের প্রতি মানুষের আগ্রহ এখনো কমেনি একটুও। ব‍্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে গোয়ালন্দের নাট্য উৎসবে হাজির হয়েছে ৫-৬ সহস্রাধিক মানুষ।
৬ মার্চ সোমবার রাত ৯ টায় শুরু হওয়া এ নাট্যোৎসবের সমাপনী দিন ভৈরব দেবনাথ রচিত ও ইসলাম মোল্লা পরিচালিত ঐতিহাসিক নাটক ‘নাচ মহল’ চলে গভীর রাত পর্যন্ত।
গোয়ালন্দ নাট্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে পৌরসভার শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে এ নাট‍্য উৎসবটি চলে একটানা তিন দিন।
গোয়ালন্দ সম্মিলিত নাট্যদলের সভাপতি মো. ইসলাম মোল্লার নির্দেশনা ও পরিচালনায় নাটক তিনটিতে অভিনয় করেছেন রফিকুল ইসলাম, এরশাদ হোসেন সবুজ, সাধন কুমার সাহা, দিলিপ কুমার সাহা, আজিজ মন্ডল, রফিকুল ইসলাম জুনা, রঞ্জন কুমার রাহা, প্রদীপ কুমার বিশ্বাস, অপূর্ব সাহা দ্বিজেন, আবু সাইদ কুটি মনি, জীবন চক্রবর্তী, বাদল বিশ্বাস, মুরাদ আল রেজা, রফিকুল ইসলাম সালু, আব্দুল খালেক খান, সাইফুর রহমান পারভেজ, কাজী মনির, শফিক মন্ডল, সুজিত কুমার দাস, অর্ক সাহা (শিশু শিল্পী) ও ইসলাম মোল্লা। নারী চরিত্রে অভিনয় করেছেন তমা রাণী, লক্ষ্মী রানী, সাবিত্রী, গায়িকা ও নায়িকা বণশ্রী এবং স্মারকে হরেন্দ্র নাথ মন্ডল।
নাট‍্য উৎসবে দর্শকরা মনের আনন্দ নিয়ে তিনদিন ব‍্যাপী এ নাট‍্য উৎসব উপভোগ করেন। নাট‍্য উৎসবে উপস্থিত জনতারা বলেন, দেশে করোনা পরিস্থিতির খারাপ অবস্থা থাকা এবং সারাদেশে লক ডাউন থাকায় মানুষের মন থেকে আনন্দটা হারিয়ে গিয়েছিল। থমথমে অবস্থা বিরাজমান ছিল সারা দেশ জুড়ে। এখনো মহামারি ভালোভাবে কাটিয়ে উঠতে পারেনি দেশ। করোনার কারণে বিগত দুবছরের বেশি এত লোক একসাথে হতে পারিনি এবং এধরণের সামাজিক অনুষ্ঠানও বন্ধ ছিলো। দীর্ঘদিন পরে এ তিনদিন খুব আনন্দ নিয়ে এ উৎসব উপভোগ করলাম। আমাদের গোয়ালন্দের মানুষ এতো ভালো অভিনয় করে তার প্রমাণ এতো দর্শক দেখলেই বোঝা যায়। এধরণের আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকুক এটাই আমাদের প্রত‍্যাশা।

গোয়ালন্দে নাট‍্য উৎসবের সমাপনীতে মঞ্চ নাটক ”নাচ মহল” দেখতে জনতার ঢল

আপডেট সময় : ০১:০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩