গোয়ালন্দে উপজেলা প্রশাসনের বাজার তদারকি
- আপডেট সময় : ০৬:৩৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ৯৭ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্যের মূল্যবৃদ্ধি, মজুদ করে কৃত্রিম সংকটসহ ভোক্তাদের হয়রানী রোধে বাজার নিয়ন্ত্রণে তদারকিতে নেমেছে গোয়ালন্দ উপজেলা প্রশাসন।
রবিবার (২ মার্চ)বেলা তিনটায় পৌর শহরে অবস্থিত বাজার তদারকি করতে আসেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান। এ-সময় গোয়ালন্দ ঘাট থানার এস আই সেলিম মোল্লা সহ পুলিশগন উপস্থিত ছিল।
এ-সময় তিনি তরমুজ বিক্রেতাদের পিচ হিসেবে বিক্রির নির্দেশ দেন। খুচরা ও পাইকারি বিক্রেতাদের সাথে কথা বলেন তিনি। এতে বিভিন্ন দোকানে পণ্যের দাম, মান, মূল্য তালিকা প্রদর্শন ও পণ্যের সরবরাহ ইত্যাদি বিষয়ে খোঁজখবর নেওয়া হয়।
রমজান মাসে ভোক্তা সাধারণ যাতে কোনো ভাবে প্রতারণার সম্মুখীন না হন সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া মিষ্টির দোকানে মিষ্টির প্যাকেটের ওজন বেশি হওয়ায় তিনি তাদেরকে সে ব্যাপারে নির্দেশ দেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান বলেন,মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার তদারকিতে নেমেছে উপজেলা প্রশাসন। নির্ধারিত মূল্য তালিকার চেয়ে বেশী মূল্যে পণ্য বিক্রির প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বাজার তদারকির কাজ পুরো রমজান মাস জুড়ে অব্যাহত থাকবে।




















