ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ঈশ্বরগঞ্জে পুলিশের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

মিজানুর রহমান মানিক- ময়মনসিংহ ব্যুরো:
  • আপডেট সময় : ০৩:৪৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ১৯৪ বার পঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের বিরুদ্ধে সিএনজি চালিত অটোরিকশা যাত্রীদের তল্লাশির নামে টাকাপয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার দিবাগত ভোর রাতে শহরের চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. হারুন অর রশিদ (৩৮) নামে এক যাত্রী গত সোমবার পুলিশ সুপারের (এসপি) কাছে ই-মেইলে অভিযোগ পাঠিয়েছেন।

অভিযোগের বিবরণ সূত্রে জানা যায়, অটোরিকশায় তিনজন যাত্রী ছিলেন। এদের একজন মো. হারুন অর রশিদ (৩৮)। তিনি উপজেলার সদর ইউনিয়নের আশ্রবপুর গ্রামের আলাল উদ্দিনের পুত্র। তিনি নেত্রকোনায় যাবার জন্য সিএনজি চালিত অটোরিকশায় উঠেছিলেন। ঈশ্বরগঞ্জ পৌরশহরের চৌরাস্তা মোড়ে তার গাড়ি থামিয়ে পুলিশের পোশাকপড়া লোকজন এগিয়ে এসে তাঁকে গরু চোর ও জুয়ারি সম্বোধন করে গালাগালি করেন। পরে তাঁকে অটোরিকশা থেকে নামিয়ে তল্লাশি চালিয়ে প্যান্টের পকেটে থানা ১৫ হাজার টাকা নিয়ে যায়। তাঁর সাথে থাকা অপর যাত্রী জিয়াউর রহমানকে পোশাকপড়া লোকজন চড়-থাপ্পড় মেরে পকেট থেকে টাকা নিয়ে যায়। এসময় পুলিশের পোশাক পড়া এক ব্যক্তি তাঁদের ভিডিও ধারণ করে শেখানো কথা বলতে বাধ্য করেন।

খোঁজ নিয়ে জানা যায়, এ রাতে ঈশ্বরগঞ্জ থানা কর্তৃক বাজার নাইট ডিউটিতে ছিলেন এ এস আই মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও এ এস আই আতিকুর রহমান। তাদের সাথে কথা হলে তারা বলেন সেদিন ডিউটি আমাদের থাকলেও চুরির ঘটনার অভিযানে আরো অনেকেই ছিল। তবে এ ঘটনা সর্ম্পকে আমাদের জানা নেই।

ঘটনাস্থলের একটি সিসি টিভি ফুটেজে দেখা যায়, রাত ৪.১৫ মিনিটে এ এস আই আতিকুর রহমান ভোক্তভুগীকে ধরে গলির ভিতরে নিয়ে যাচ্ছে। কিছুক্ষন পরেই তাকে বাহিরে এনে মারধর করে। পরে আবার ভিতরে নিয়ে যায়। কয়েক মিনিট পরে এস আই কামরুল ইসলাম রাসেল ভিতরে যায়। পরে ৪.১৯
মিনিটে বের করে নিয়ে আসে।

এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজেদুর রহমান আজ মঙ্গলবার দুপুরে মুঠোফোনে বলেন, ঈশ্বরগঞ্জ শহরের টিএন্ডটি রোডের এক মহল্লায় অবস্থিত একজন শিক্ষকের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরার জন্য গত শনিবার পুলিশ অভিযান চালচ্ছিল। এ সময় শহরের ভেতর দিয়ে যাওয়া ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক দিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা দ্রুতগতিতে ঘটনাস্থল অতিক্রম করছিল। তখন পুলিশ অটোরিকশাটি থামিয়ে যাত্রীদের গন্তব্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগ সঠিক নয়। কোনো কারণে কেউ হয়তো পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে।

অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল সুমন মিয়া জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা’র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি মিটিংএ আছি, পরে কথা বলছি।

ঈশ্বরগঞ্জে পুলিশের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

আপডেট সময় : ০৩:৪৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪