ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আত্রাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে সস্ত্রাসী হামলায় আওয়ামী লীগ নেতা গুরুতর আহত

আব্দুল মজিদ মল্লিক-আত্রাই (নওগাঁ):
  • আপডেট সময় : ১১:০০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩ ২০১ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে প্রকাশ্যে দিবালাকে সন্ত্রাসীদের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও বিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা (৫০) গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে স্থানীয় ভাঙ্গাজাঙ্গাল বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল মানান মোল্লা গতকাল মঙ্গলবার তার নিজ গ্রাম সুদরানা থেকে আত্রাই উপজেলা সদরে আসছিলেন। পথিমধ্যে ভাঙ্গাজাঙ্গাল বাজার এলাকায় পোঁছলে পূর্ব শত্রুতার জের ধরে কতিপয় সস্ত্রাসী ব্যক্তি মান্নান মোল্লাকে প্রকাশ্যে দিবালোকে চাইনিজ কুড়াল, লোহার রড ও দশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে আহত করে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনার পর থেকে এলাকা জুড়ে থমথম অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সেখানে পুলিশী টহল জোরদার করা হয়েছে।
আত্রাই থানার ওসি তারেকুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে আমরা তৎপর রয়েছি।
এ সংবাদ লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।

আত্রাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে সস্ত্রাসী হামলায় আওয়ামী লীগ নেতা গুরুতর আহত

আপডেট সময় : ১১:০০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩