ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বেনাপোলে একটি বাড়িতে ককটেল বোমা বিস্ফোরণ

ইয়াছিন আরাফাত- স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৭:১১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩ ১৯৪ বার পঠিত

যশোরের বেনাপোলে বসতঘরে একটি বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে ঘরের দেয়াল ও বাড়ির বাইরের প্রাচীর ভেঙে পড়েছে। বিকট শব্দে আশেপাশের কিছু স্থাপনার ক্ষয়ক্ষতি হলেও হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার বিকালে শহরতলীর গাজীপুর গ্রামের তরিকুল ইসলাম শাহিনের বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখেন- বাড়িটির একটি দেয়াল ও সীমানা প্রাচীর বিধ্বস্ত হয়েছে। তাৎক্ষণিক পুলিশে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বন্দর থানা পুলিশ ও শার্শা থানার ওসি মামুন খান। কিছুক্ষণের মধ্যে সেখানে উপস্থিত হন ফায়ার সার্ভিসের কর্মিরা। তারা বিধ্বস্ত দেয়াল দুটি দেখেন এবং বিস্ফোরণের বিষয়ে খোজ খবর নেন। তবে কে বা কারা বোমাটি সেখানে রেখেছিলো বা কীভাবে সেটি ফেটেছে- তা জানা যায়নি।

বেনাপোল বন্দর থানার ওসি কামাল হোসেন ভুঁইয়া বলেন, দ্বোতলা বাড়িটির ওপরের তলায় থাকেন বাড়িওয়ালার বৃদ্ধ বাবা ইরফান আলী। তার দুই ছেলে ঢাকায় থাকেন। নিচতলায় কয়েকটি কক্ষ আছে। সেগুলো ভাড়া দিতেন ইরফান। মাস খানেক আগে তার কাছ থেকে একটি ঘর ভাড়া নেন এক ব্যক্তি। তার নাম জানাতে পারেননি আতঙ্কগ্রস্ত বৃদ্ধ। তবে ওই ব্যক্তি বন্দরে কোনো এক প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তিনি নিয়মিত কক্ষটিতে থাকেন না। ঘটনার সময়ও তিনি নিজ ঘরে ছিলেন না। বোমা বিস্ফোরণের ঘটনায় কে বা কারা জড়িত তাদের সন্ধানে অভিযান চলছে। তাদের কাউকে পাওয়া গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে।

ট্যাগস :

বেনাপোলে একটি বাড়িতে ককটেল বোমা বিস্ফোরণ

আপডেট সময় : ০৭:১১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩