সংবাদ শিরোনাম ::
পাংশায় সরকারি ভাবে ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন
মো: শামীম হোসেন -পাংশা( রাজবাড়ী) :
- আপডেট সময় : ০৪:৫৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ৮৮ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় সরকারি ভাবে অভ্যন্তরীন ধান, চাল ও গম সংগ্রহ-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা খাদ্যগুদাম চত্বরে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আবু কাউছার, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য গবিন্দ কুন্ডু প্রমূখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ. কে. এম শাহনেওয়াজ। এছারাও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকেরা উপস্থিত ছিলেন।




















