ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মোরেলগঞ্জে স্বর্ণ ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেফতার-১

মনির হোসেন রাজ্জাক - মোরেল গন্জ (বাগেরহাট) :
  • আপডেট সময় : ০৯:৩৩:১৬ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪ ৯৫২ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ীকে মারপিট করে ১৬০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২ লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় পুলিশ শেখ তাজুল ইসলাম শাহিন(৪৫) নামে ১ জনকে গ্রেফতার করেছে।

একই সাথে ছিনতাই কাজে ব্যাবহৃত নম্বরবিহীন প্লাটিনা মোটরসাইকেলটিও জব্দ করেছে। ঘটনার ৮ দিন পরে শনিবার রাত ১০ টার দিকে খাউলিয়া গ্রাম থেকে পুলিশ শাহিনকে গ্রেফতার করে। সে ওই গ্রামের নুর মোহাম্মদ শেখের ছেলে।

শাহিন শেখ স্থানীয় চৌধুরী এন্ড খান(সিকে) ইটভাটার কর্মচারি। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যাবহার করে তাকে গ্রেফতার করা হয় বলে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই মিঠুন খান জানিয়েছেন।

ছিনতাই হওয়া স্কুটি মোটরসাইকেলটি ঘটনার পরদির পানগুছি নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তবে ছিনতাই হওয়া স্বর্ণ ও টাকা এখনো উদ্ধার হয়নি।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি(শুক্রবার) স্বর্ণ ব্যবসায়ী মিলন কর্মকার দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে রাত ৯ টার দিকে তাকে মারপিট করে মোটরসাইকেল, সাথে থাকা ১৬০ ভরি স্বর্ণালংকার ও নগদ আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার রাত থেকই পুলিশ, ডিবি ও পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন(পিবিআই) এর পৃথক দল তদন্ত শুরু করে। ছিনতাই ঘটনার ৪ দিন পরে থানায় মামলা রেকর্ড হয়। মামলায় ছিনতাই হওয়া স্বর্ণের পরিমান বলা হয়েছে ৮০ ভরি। যদিও প্রথম থেকে ১৬০ ভরি বলে দাবি করে আসছিলেন ব্যবসায়ী মিলন কর্মকার।

মোরেলগঞ্জে স্বর্ণ ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেফতার-১

আপডেট সময় : ০৯:৩৩:১৬ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪