ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বাগেরহাটে মুদি দোকানে আগুন ২ জন অগ্নিদগ্ধ

সৈকত মন্ডল- বাগেরহাট:
  • আপডেট সময় : ১০:৩৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ২১৯ বার পঠিত

বাগেরহাটের কচুয়ায় দেপাড়া বাজারের মুদি দোকানে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে ২ জন মারাত্মক আহত হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে কচুয়া উপজেলার দেপাড়া বাজারে অবস্থিত “সাদমান স্টোর” এর মুদি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ারসার্ভিস স্টেশন কর্মকর্তা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, চিতলমারীর স্টেশন অফিসার এস এম আব্দুল ওয়াদুদ বলেন, কচুয়া উপজেলার দেপাড়া বাজারের মেসার্স সাদমান স্টোর এর মালিক বাচ্চু শেখ এর মুদি দোকানে বিকাল সাড়ে চারটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

এ সময় দোকানের ভিতর আটকা পরে রেজাউল মুন্সীর ছেলে আমিরুল ইসলাম (১৭), লুৎফর রহমানের ছেলে হাবিব হোসেন (২০) মারাত্মক ভাবে আহত হয় এবং অগ্নি দগ্ধ হয়ে বাগেরহাট সদর হাসপাতাল হাসপাতালে পাঠানো হয় বলে জানান।

স্থানীয় লোকজনের সহায়তায় ও চিতলমারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং অগ্নিদগ্ধ ২ জনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন এর জন্য পাঠানো হয়। এ ঘটনায় দোকানের প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি ও ১০ লক্ষ্য টাকা উদ্ধার করা হয়েছে।

বাগেরহাটে মুদি দোকানে আগুন ২ জন অগ্নিদগ্ধ

আপডেট সময় : ১০:৩৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪