ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সীমান্ত হত্যা বন্ধে হানিফ বাংলাদেশীর প্রতীকী লাশের মিছিল এখন বকশীগঞ্জে!

মো: আল আমিন - জামালপুর:
  • আপডেট সময় : ০৯:১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪ ৪৮৪ বার পঠিত

সারাদেশে সীমান্ত হত্যা বন্ধের দাবিতে হানিফ বাংলাদেশীর প্রতীকী মিছিলটি এখন জামালপুরের বকশিগঞ্জে পৌঁছেছে।
বাংলাদেশ গণশক্তি পার্টির আহবায়ক হানিফ বাংলাদেশী ও তার চার সহযোগীর নেতৃত্বে প্রতীকী লাশের মিছিলটি মঙ্গলবার বিকাল চার টায় বকশিগঞ্জ বাস স্ট্যান্ড এসে পৌঁছে। পরে প্রতীকী মিছিলটি পৌর শহর ঘুরে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয় এবং মানববন্ধনে বক্তব্য রাখেন, হানিফ বাংলাদেশী ,তার সহযোগী রাজা এনইউ আহমেদ, নুরুল আজিম, হোসেন বেলাল ও আরিফ মিয়া।

এসময় তারা বর্তমান সরকারের কড়া সমালোচনা করে বলেন, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণের সীমান্তে হত্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ভারতের বিএসএফ আমাদের দেশের মানুষকে চোর অপবাদ দিয়ে একের পর এক হত্যা করে যাচ্ছে কিন্তু সরকারের পক্ষ থেকে কার্যকর কোন প্রতিবাদ জানানো হয় নি।
এছাড়াও মিয়ানমারের সীমান্তে উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করলেও আমাদের সরকার কোন সন্তোষজনক জবাব দিচ্ছে না।

তাই সীমান্ত হত্যা বন্ধ করতে আমরা কক্সবাজার থেকে প্রতীকী লাশের মিছিল শুরু করেছি।

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি থেকে হানিফ বাংলাদেশী তার সহযোগীদের নিয়ে কক্সবাজার থেকে সারাদেশে সীমান্ত হত্যা বন্ধের দাবিতে সীমান্তবর্তী উপজেলা গুলোতে প্রতীকী মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে আসছে। যশোরের বেনাপোল সীমান্তে গিয়ে এই কার্যক্রম শেষ হবে।

ট্যাগস :

সীমান্ত হত্যা বন্ধে হানিফ বাংলাদেশীর প্রতীকী লাশের মিছিল এখন বকশীগঞ্জে!

আপডেট সময় : ০৯:১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪