ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সাভারে তাক লাগিয়ে জয়ী হলেন সাইফুল

মাসুদুর রহমান রুবেল -ঢাকা:
  • আপডেট সময় : ১২:০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪ ১৪১ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে সবাইকে তাক লাগিয়ে ট্রাক প্রতীক নিয়ে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম। তিনি ৮৪ হাজার ৪১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগের পর সাভার উপজেলা চত্বরে ফল প্রকাশ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।

মুহাম্মদ সাইফুল ইসলাম আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি জাতীয় দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।

এই আসনে ঈগল প্রতীক নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্বতন্ত্র প্রার্থী তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ।

তিনি অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এর আগে, তার বাবা আনোয়ার জং দুইবার সাভার আশুলিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ এবার ভোট পেয়েছেন ৭৬ হাজার ২০২টি।

এই আসনে তৃতীয় অবস্থানে রয়েছেন ত্রাণ ব্যবস্থাপনা ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি গত দুইবারের নৌকা মার্কায় এমপি নির্বাচিত হয়েছিলেন। তিনি ভোট পেয়েছেন ৫৬ হাজার ৩৬৩টি।

এছাড়া এই আসনে প্রতিদ্বন্দ্বী ছিলেন আরও সাতজন। তারা সবাই জামানত হারিয়েছেন।

ঢাকা-১৯ আসনে মোট ভোটার সংখ্যা ৭ লাখ ৫৬ হাজার ৪১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৪৬৮ জন ও নারী ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৯৩৫। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১৩ জন। এসব ভোটারদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ২২ হাজার ৬৫০ জন।

ট্যাগস :

সাভারে তাক লাগিয়ে জয়ী হলেন সাইফুল

আপডেট সময় : ১২:০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪