সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের হিলিতে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
মোঃওয়াজ কুরনী-দিনাজপুর:
- আপডেট সময় : ০৯:২৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ১৪০ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হিলিতে প্রিজাইডিং অফিসার,সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার হিলি হাই স্কুল হলরুমে এই প্রশিক্ষণ শুরু হয়।
বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষন দেন অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী ও জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, হাকিমপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার শরিফুল ইসলাম শরিফ,ওসি দুলাল হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।




















