ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাংশায় ৩০ লাখ টাকার প্রকল্পে রড ছাড়াই ঢালাই

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৪২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ ২৮০ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় ৩০ লাখ টাকার প্রকল্পের কাজে রড ছাড়াই ঢালাই দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা পেয়ে কাজটি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর। উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারী নির্মাণে এ অভিযোগ উঠেছে।

এতে ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় উপজেলার হাবাসপুর উত্তরপাড়া, চর-ঝিকরী বিশ্বাসপাড়া ও খোদ্দবসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারী নির্মাণে একটি প্রকল্প গ্রহণ করা হয়। অনুমোদিত প্রকল্পের প্রাক্কলিত মূল্য ধরা হয় ৩০ লাখ ৬৪ হাজার টাকা। কাজটি করছেন মেসার্স ওদুদ মন্ডল নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
বৃহম্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বাউন্ডারি নির্মাণের জন্য বিদ্যালয়ের চার পাশ দিয়ে গর্ত করে বেজ ঢালাই দেওয়া হয়েছে। এ সময় বিদ্যালয়ের শিক্ষকরা জানান, গত মঙ্গলবার সাড়ে ৪ টার পরে আমরা স্কুল থেকে চলে যাই। পরে আমাদের অনুপস্থিতে ঢালাই দিয়েছে তারা। কাল ইঞ্জিনিয়ার এসে দেখেছে ঢালায়ের মধ্যে রড নাই। তখন আমরাও উপস্থিত ছিলাম। এর পরে কাজ বন্ধ করে দিয়ে গেছে। তবে সঠিক নিয়মে কাজ করার দাবি স্থানীয় ও শিক্ষকদের।
মেসার্স ওদুদ মন্ডল নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের নামের কাজটি করছেন, স্থানীয় নাজমুল নামের এক ব্যাক্তি। তিনি তার দোষ এড়িয়ে বলেন, কেবল সিসি ঢালাই দেওয়া হয়েছে। এর উপর বেজ বেধে আরসিসি ঢালাই দেওয়া হবে।
উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন জানান, তিনি ঢালাই কাজের অনুমোতি দেননি। না জানিয়ে সন্ধ্যার দিকে ঢালাই দিয়েছে। বিষয়টি জানার পর বুধবার গিয়ে দেখেন। আরসিসি বেজ ঢালাইয়ের মধ্যে রড নেই। পরে কাজটি বন্ধ করে দিয়েছেন এবং বিষয়ে ঠিকাদারকে চিঠি ইস্যু করবেন।

পাংশায় ৩০ লাখ টাকার প্রকল্পে রড ছাড়াই ঢালাই

আপডেট সময় : ০৮:৪২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩