সংবাদ শিরোনাম ::
খোকসায় অবরোধে কোনো প্রভাব পরেনি
খোকসা প্রতিনিধি :
- আপডেট সময় : ০৩:৪৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ ২১৫ বার পঠিত

ষষ্ঠ দফার বিএনপি’র ডাকা ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিনে কোনো প্রভাব পরেনি কুষ্টিয়ার খোকসা উপজেলায়। দুর পাল্লার বাস ব্যতিত সকল প্রকার যানবাহন চলাচল ছিলো স্বাভাবিক। প্রতিদিনের মতো খোলা হয়েছে সকল প্রকার দোকানপাট।
থানা মোড়, প্রধান সড়ক, রেলস্টেশন, বাস স্টান্ডসহ কোথায়ও বিএনপি’র কোন কর্মসূচী বা নেতা কর্মীদের দেখা যাইনি। সরেজমিন বুধবার খোকসা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তফা হাবিবুল্লাহ জানান, অবরোধের কোনো প্রভাব নেই। নাশকতা রোধসহ জনগণেরর জান-মাল নিরাপত্তায় থানা এলাকার গুরুত্বপুর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।




















