ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আমাদের সংগ্রাম চালিয়ে যাব-মির্জা ফখরুল

মাসুদুর রহমান রুবেল- ঢাকা:
  • আপডেট সময় : ০৭:১৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩ ১২৮ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের দাম সহনীয় পর্যায়ে আনার জন্য আমরা যে সংগ্রাম শুরু করেছি তা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে এসে বিএনপি’র পক্ষ থেকে তিনি এমন ঘোষণা দেন।

এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকের এই মহান দিনে, স্বাধীনতার এই শুভ লগ্নে, আমরা শপথ গ্রহণ করছি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের দাম সহনীয় পর্যায়ে আনার জন্য এবং দেশকে সত্যিকার অর্থে দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিনত করার জন্য যে সংগ্রাম আমরা শুরু করেছি, সে সংগ্রাম আমরা চালিয়ে যাব।

তিনি বলেন, জিয়াউর রহমানের ঘোষণাপত্র দিয়ে মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। জিয়াউর রহমানের এই ঘোষণাপত্রে অনুপ্রানিত হয়ে সমগ্র জাতী স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পরেছিল।

দীর্ঘ ৯ মাস রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। জিয়াউর রজমানের ঘোষণার মধ্য দিয়ে আমরা যখন স্বাধীনতা যুদ্ধ করেছিলাম।

তখন আমাদের মধ্যে যে আশা ছিল, যে সপ্ন ছিল, তা ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মানের। কিন্তু দুর্ভাগ্য আমাদের আজকে এতো বছর পরেও আমাদের গনতন্রের জন্য আমাদের প্রান দিতে হচ্ছে।আমাদের লড়াই করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে। আমাদের ভোটের অধিকার আজকে হারিয়ে গেছে।আমাদের কথা বলার অধিকার হারিয়ে গেছে।

আমাদের সাংবাদিকদের সত্য কথা লিখবার অধিকার হারিয়ে গেছে। সত্যিকার অর্থে, প্রকৃতপক্ষে কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদ এখানে প্রতিষ্ঠিত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা যে নেতৃত্বে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে আমরা এই দেশের গনতন্ত্র পুনরুদ্ধার এর জন্য,এদেশের মুক্তির জন্য সংগ্রাম করছি।

তিনি আরও বলেন, আজকে এদেশের কি দুর্ভাগ্য, যে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের সহধর্মিনী গণতন্ত্রের পুনউদ্ধারের আন্দোলনের জন্য তাকে আজ কারাগারে বন্ধি করে রাখা হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাসিত করা হয়েছে।আমাদের ৩৫ লক্ষ এর বেশি নেতাকর্মীদেরকে মিথ্যা মামলায় আজ হয়রানি করা হচ্ছে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের দাম সহনীয় পর্যায়ে আনার জন্য এবং দেশকে সত্যিকার অর্থে দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিনত করার জন্য যে সংগ্রাম আমরা শুরু করেছি, সে সংগ্রাম আমরা চালিয়ে যাব।

এসময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসী সকলকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।

এসময় বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার (২৬ মার্চ) ভোর ৫টা ৫৬ মিনিটে দিনের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান। এরপর দলে দলে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিয়ে প্রবেশ করতে থাকেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন, দেশি-বিদেশি কূটনীতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের শ্রদ্ধায় সিক্ত হয় বীর শহীদরা। ধীরে ধীরে শ্রদ্ধার ফুলে ভরে যেতে থাকে শহীদ বেদি।

ট্যাগস :

গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আমাদের সংগ্রাম চালিয়ে যাব-মির্জা ফখরুল

আপডেট সময় : ০৭:১৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩