ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের প্রাঙ্গনে দিনব্যাপী এ কর্মসূচীর আয়োজন করা হয়।
এ কর্মসূচী উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি'র সদস্য শফিকুল ইসলাম।এ অনুষ্ঠানে ডা. চৌধুরী শামসুল হক কিবরিয়া (পাভেল)এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানাজার ও চীফ মেডিক্যাল অফিসার (অবসরপ্রাপ্ত) ডা.কাজী মো.হাফিজুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. শফিকুল ইসলাম, মো.ইকবাল চৌধুরী প্রমূখ।
চিকিৎসা নিতে আসা জয়নাল নিয়া বলেন, আমরা গরীব মানুষ, শুনছি এখানে ভাল শিশু ডাক্তার আইছে। হের লেইগ্যা আমার পুলাডারে লইয়া আইছি ডাক্তার দেখাইতাম।
বিনামূল্যের এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজক ডা. চৌধুরী শামসুল হক কিবরিয়া (পাভেল) বলেন, এটা আমার এলাকা। আমি প্রতি সপ্তাহে শুক্রবার এলাকায় এসে রোগী দেখি। কিন্তু এলাকার হতদরিদ্র অনেক মানুষ এ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়।তাই আমি চাচ্ছি এলাকার মানুষের কাছে এ চিকিৎসা সেবাটা পৌঁছে দিতে।
উল্লেখ্য, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গাইনী, মেডিসিন, শিশুসহ কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তার এ চিকিৎসা প্রদান করেন।এ সময়ে ডাক্তারা প্রায় ৫শত রোগীকে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের ওষুধ বিতরণ করা হয়।