প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ৯:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৩, ৫:৫৯ পি.এম
ফরিদপুরে মুরগী – মাংসের দোকানে ভোক্তা অধিকারের অভিযান

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ফরিদপুর শহরের বিভিন্ন মাংসের বাজার ও মুরগির ফার্মে (এলাকা গুলো হলোঃ পূর্ব খাবাসপুর, চুনাঘাটা বেড়িবাঁধ বাজার, খান এগ্রো এবং নাঈম এন্টারপ্রাইজ) ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মোঃ সোহেল শেখ ও ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী ও সঙ্গীয় পুলিশ ফোর্স কর্তৃক আজ সকাল সাড়ে দশটায় অভিযান পরিচালনা করেন।
এসব প্রতিষ্ঠান মূল্য তালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি করা এবং ক্রয় বিক্রয়ের রশিদ প্রদান না থাকায় ৪ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সেই সাথে সরকার নির্ধারিত মূল্যে মাংস বিক্রির জন্য জনসচেতন মূলক কার্যক্রম পরিচালনা করা হয় এবং হাজী শরীয়তুল্লাহ বাজার বণিক সমিতির পক্ষ হতে দ্রব্য সামগ্রীর বাজার মূল্য পরিস্থিতি স্থিতিশীল রাখতে মাইকে জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে।
উল্লেখ্য ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।
Copyright © 2026 প্রতিদিনের খবর. All rights reserved.