
বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আগামী ১১ অক্টোবর কয়রা কপোতাক্ষ কলেজ মাঠে জনসভা সফল করার লক্ষ্যে কয়রা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন কয়রা উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।
বৃহস্পতির (৯ অক্টোবর )বেলা ৪ ঘটিকায় উপজেলা জামায়াতের কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান।
তিনি বলেন,আজকে জাতি ঐক্যবদ্ধ হয়েছে। ছাত্ররা ঐক্যবদ্ধ হয়েছে। সবাই ঐক্যবদ্ধ হয়েছেন। এভাবে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে কোনো অপশক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবেনা।বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ দফা দাবি আদায়সহ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আমরা আন্দোলন চালিয়ে যাবো।
তিনি বলেন, সমাবেশ সফল করার জন্য আমাদের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন। সকলের সহযোগিতায় আমরা সফলভাবে সম্মেলন করতে চাচ্ছি।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন, উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ জাহাঙ্গীর আলম।
বাংলাদেশ জামায়াতে কয়রা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আগামী ১১ অক্টোবর শনিবার কয়রা কপোতাক্ষ কলেজ মাঠে ঐতিহাসিক এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। জামায়াতে ইসলামী মনোনীত কয়রা পাইকগাছা এম পি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। এছাড়াও স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
মতবিনিময় সভায় স্থানীয় ও জাতীয় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।