প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ৮:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৩, ১১:১৬ এ.এম
স্কলাস্টিক হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফরিদপুরের শোভারামপুরে স্কলাস্টিক হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ মঙ্গলবার সকালে স্কুলের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও স্কলাস্টিক হাই স্কুল এন্ড কলেজের সভাপতি নির্মলেন্দু চক্রবর্তী শঙ্করের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের সহকারী পরিচালক বৈশাখী চক্রবর্তী সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী এপিপি, এবং বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক লক্ষণ, জেলা কৃষক লীগের আহ্বায়ক কামরুল হাসান বাবলু, খেলাঘর ফরিদপুর শাখার সভাপতি আলতাফ হোসেন খেলাঘর ফরিদপুর শাখার সাংস্কৃতিক সম্পাদক কাবেরী আক্তার ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তানজিদুল রশিদ চৌধুরী রিয়ান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।
প্রতিযোগিতায় মোট ১৬ টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। এতে সাত গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এছাড়া অভিভাবকদের জন্য একটি খেলা অনুষ্ঠিত হয়। এ সংবাদ লেখা পর্যন্ত অনুষ্ঠানটি চলছিল।
Copyright © 2026 প্রতিদিনের খবর. All rights reserved.