
যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন,বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় না আনলে সুবিধাভোগীদের সকল ভাতা বন্ধ হয়ে যাবে।সকল ভাতা চালু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ক্ষমতায় না থাকলে এ সকল ভাতাসহ নামান সুযোগ সুবিধাগুলো বন্ধ হয়ে যাবে।

তিনি আরো বলেন,১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে কমিউনিটি ক্লিনিক স্হাপন করলেও পরে বিএনপি এসে তা বন্ধ করে দিয়েছিল।
সুবিধাভোগীদের সকল সরকারি সুবিধা থেকে বঞ্চিত করতে জামাত বিএনপি গভীর ষড়যন্ত্র করে চলেছে।
তিনি বলেন,বিএনপি বা অন্য কেউ ক্ষমতায় আসলে চলমান সকল উন্নয়নমূলক কাজসহ মেগা প্রকল্পগুলো বন্ধ করে দেয়া হবে। তাই সকলকে তিনি নৌকায় ভোট দিয়ে পুনরায় আওয়ামী লীগ সরকার গঠনের জন্য আহ্বান জানান।
সংসদ সদস্য শাহীন চাকলাদার বলেন,যে কোনো দুর্যোগে আওয়ামী লীগই মানুষের পাশে থাকে।
এটি আওয়ামী লীগের একটা সংস্কৃতি ও রীতি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশ দিয়েছেন যে,গরিব মানুষ যেন কোনোভাবেই কষ্ট না পায়।
দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালিত করতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
সামাজিক নিরাপত্তা বেষ্টনী,নারী ও শিশুদের উন্নয়ন এবং বিভিন্ন পেশাজীবীর দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিতে বর্তমান সরকার কর্তৃক গৃহীত নানাবিধ প্রকল্পের মাধ্যমে
উপজেলার প্রত্যক্ষ উপকারভোগী জনসাধারণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ১৭ অক্টোবর বিকেলে কেশবপুর সরকারি ডিগ্রী কলেজে মাঠে ওই ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রভাত কুমার রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলাল হোসাইন,উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য,পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন প্রমুখ।
উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা এস এম তৌহিদুজ্জামান, স্কুল ছাত্রী জান্নাতুল এলিন মুন, মাধব বর্মণ,আব্দুস সবুর
মঞ্জুরাণী বিশ্বাস,তাজমিন নাহার,কামনা রাণী মল্লিক,উজ্জ্বল ব্যানার্জী,হয়রত আলী,খাদিজা বেগম,আরতী সাহা,আবুল কাশেম সরদার,ভক্তি রানী আব্দুস সামাদ, হাজিরা বেগম,হযরত আলী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন,সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) আশেক সুজা মামুন,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এইচ এম আমীর হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন,উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার,কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান সহ জেলা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,জেলা,উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ সাংবাদিকবৃন্দ ও উপজেলার উপকারভোগীরা।
কেশবপুরে ১ লাখ ৪৩ হাজার ৬৫৪ জন উপকারভোগী ব্যক্তি বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করছেন।
অনুষ্ঠানে কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৩০ হাজার উপকারভোগী মানুষ হাজির হন।