ফরিদপুরের সালথা উপজেলার জয়ঝাপ উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৫ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় জয়ঝাপ উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও যুগ্মসচিব (সদস্য, এস্টেট ও ভূমি,রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ,ঢাকা) মোহাম্মদ নূরুল ইসলাম এর উদ্বোধন ও সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ফরিদপুর ২ শাহদাব আকবর চৌধুরী লাবু।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিন, অফিসার ইনচার্জ মোঃ শেখ সাদী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নিয়ামত হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না বৈদ্য, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মাদ বজলুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কৃষ্ণচন্দ্র চক্রবর্তী , গট্টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান (লাবলু) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মোশারফ তালুকদার,দাতা সদস্য ও সাংবাদিক মোঃ আবু নাসের হুসাইন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন কো-অপট সদস্য মুহাম্মদ সায়েম মিয়া, অভিভাবক সদস্য মোঃ রোকন খান, মোঃ মুন্নু মোল্লা, মোঃ মাহাবুব মিয়া, স্মৃতি আক্তার। সকলকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিরাজ আলী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাওছার তালুকদার।