
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও
জিয়াউর রহমানকে নিয়ে কটুক্তি মূলক বক্তব্য, মব সৃষ্টিকারী ও আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা যুবদল।
আজ বেলা সাড়ে ১১ টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি পল্লী বিদ্যুৎ আমার স্কুল মাঠ থেকে শুরু হয়ে নবীনগর চন্দ্রা মহাসড়ক প্রদক্ষিণ করে নবীনগর স্মৃতিসৌধের মূল গেটের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয়।
এসময় তারেক রহমানকে নিয়ে ও বিএনপি'র কোন নেতাকে নিয়ে কেউ কোনো কুরুচিপূর্ণ মন্তব্য করলে তাকে কঠোরভাবে দমন ও দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার যুব দলের নেতারা।
এসময় ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ,সাধারণ সম্পাদক আইয়ুব খান, যুগ্ন সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন মাসুম, সাংগঠনিক সম্পাদক মোক্কারম হোসেন সাজ্জাদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মিছিলে ঢাকা জেলার যুবদলের নেতাকর্মীসহ বিএনপি'র অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।