প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ৮:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৩, ১০:২৮ পি.এম
সাংবাদিক শামীম হোসেনের চাচার ইন্তেকাল

দৈনিক মাতৃকণ্ঠ ও দৈনিক আজকের পত্রিকার পাংশা উপজেলা প্রতিনিধি মো. শামীম হোসেনের একমাত্র চাচা মো. শাজাহান মন্ডল (৪৫) ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার (৩০মার্চ) সকালে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। শাজাহান মন্ডল জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরাঙ্গপুর গ্রামের মৃত হাচেন আলী মন্ডলের ছেলে।
জানা যায়, শাজাহান মন্ডল গত ২৩ তারিখে হার্টে সমস্যা নিয়ে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। বৃহস্পতিবার বাদ জোহর তার নিজ গ্রামের গৌরাঙ্গপুর দক্ষিণপাড়া ফুরকানিয়া মাদ্রাসা ময়দানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে গৌরাঙ্গপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
শাজাহান মন্ডল মৃত্যুকালে স্ত্রী, দুই কণ্যা ও এক ছেলে সন্তান সহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন।
Copyright © 2026 প্রতিদিনের খবর. All rights reserved.