
ফরিদপুরের সদরপুর উপজেলায় টিএসসি (ট্রিপল সুপার ফসফেট) সারের তীব্র সংকট দেখা দিয়েছে। বিভিন্ন ডিলার পয়েন্ট,খুচরা ও পাইকারি দোকানে সারের কোনো মজুত নেই। ফলে চাষাবাদের গুরুত্বপূর্ণ মৌসুমে কৃষকরা পড়েছেন কঠিন বিপাকে।
স্থানীয় কৃষকরা জানান, কয়েকদিন ধরে তারা বাজারে ঘুরেও প্রয়োজনীয় টিএসসি সার পাচ্ছেন না। সরবরাহ না থাকায় অনেক জমিতে সারের অভাবে জমির উৎপাদন ক্ষতির মুখে পড়ছে। ডিলাররা জানান, দীর্ঘদিন ধরে তারা কোনো বরাদ্দ পাচ্ছেন না, যার কারণে বিতরণ বন্ধ রয়েছে।
কৃষকদের দাবি,দ্রুত সারের সংকট দূর করা না হলে চলমান মৌসুমের ফলন মারাত্মকভাবে ব্যাহত হবে। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং শীঘ্রই সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।