
শুভ জন্মদিন, চিত্র নায়িকা রোজিনা।
পুরো নাম রওশন আরা,ডাক নাম রেনু।
বাংলাদেশ এবং পশ্চিম বাংলার সিনেমা প্রেমী মানুষ যাকে এক নামেই চিনে । বাংলাদেশে চলচ্চিত্রের সোনালী সময়ে যে ক'জন নায়িকা শীর্ষ স্থানে অধিষ্ঠিত হয়েছিলেন তাঁদের একজন রোজিনা।
তাঁর প্রায় তিনশত ছবির মধ্যে রয়েছে অসংখ্য বানিজ্য সফল ছবি, আবার নান্দনিকতায় বেশ কিছু চলচ্চিত্র পেয়েছে প্রশংসা।
তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কার সহ আরও বেশ কিছু দেশি বিদেশি পুরস্কার।
পাশাপাশি তিনি একজন প্রযোজক এবং নাট্য নির্মাতা। তাঁর পরিচালিত বেশির ভাগ নাটক এবং টেলিফিল্ম সাহিত্য নির্ভর। এ ক্ষেত্রেও তিনি হয়েছেন প্রশংসিত।
সম্প্রতি চলচ্চিত্র পরিচালনা করছেন তিনি। ছবির নাম "ফিরে দেখা"। মুক্তিযুদ্ধের সময় রাজবাড়ী এলাকার একটি ঘটনাকে অবলম্বন করে রোজিনা নিজেই লিখেছেন এর কাহিনী।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত হয়েছে ছবিটি। বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের মেম্বার হয়েছেন তিনি।
মায়ের উত্তরাধিকার সূত্রে গোয়ালন্দ এলাকায় পাওয়া একখন্ড জমিতে তিনি মিশরীয় স্থাপত্যকলায় একটি মসজিদ নির্মাণ করে, তা ওয়াকফ করে দিয়েছেন।
২০ এপ্রিল ১৯৫৫ সালে রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন রোজিনা। জন্মদিনের শুভেচ্ছা এই গুনী শিল্পীকে।