
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার (১৪ ডিসেম্বর) নাগেশ্বরী উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি মোঃ বদরুজ্জামান রিশাদ। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার হোসেন, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দল্লা হিল জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম, জামায়াতে ইসালামী নাগেশ্বরীর পৌর আমীর মকবুল হোসেন, উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি শাহীন শহীদ, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ শ্রদ্ধার ভরে স্মরণ করেন এবং মহান মুক্তিযুদ্ধে তাঁদের অবদান তুলে ধরেন। বক্তারা বলেন, ১৯৭১ সালের ১০- ১৪ ডিসেম্বর জাতীর শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনা ধারণ করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।