
নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সালাম মূর্শেদীর রবিবার সকাল ১১টায় রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের চাঁদপুর, বামনডাঙ্গা, নরনিয়া গ্রামে এলাকাবাসীর সাথে মতবিনিময় সহ বিভিন্ন স্থানে নির্বাচনী গনসংযোগ ও পথসভা করেন।
খুলনা-৪ আসনে (রূপসা, তেরখাদায়, দিঘলিয়া) বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় মনোনীত নৌকা প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী "নির্বাচনী প্রচারনায় তিনি বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে এবং দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে আবারও নৌকা প্রতীকে বিপুল ভোটের মাধ্যমে বিজয় করার আহ্বান করেন নেতাকর্মীদের প্রতি।
উক্ত পথসভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, ছাগলাদাহ ইউপি চেয়ারম্যান এস এম দীন ইসলাম, আওয়ামী লীগ নেতা সাখাওয়াত মোল্লা, মনাব্বার হোসেন, মজনু শেখ, নন্দু মেম্বার, রসূল মিনা,যুবলীগ নেতা মিঠু মুন্সি, ইরান মোল্লা, সুজন দাস, কমলা ধর সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।