
মো: কুরবান - খুলনা:
রূপসায় জায়গা জমি নিয়ে ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক কে কুপিয়ে জখম থানায় অভিযোগ দায়ের।
খুলনা জেলার রূপসা থানার ৪ নং টি এসবি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ জিল্লু মোড়ল কে গাছ কাটা দা দিয়ে কুপিয়ে যখম করে মারাত্মক আহত করেছে
এছাড়াও তার আত্মচিৎকারে জিল্লু মোড়লের চাচা মান্নান মোড়ল ও নাসির মোড়ল ঠেকাতে আসলে তাদেরও চড় ,কিল ঘুসি মেরে তাদের আহত করে পার্শ্ববর্তী তালতলা গ্রামের মোঃ সাইদুল হালদার(৫৫) তার ছেলে মোঃ রিয়াদ হালদার (২২) চাচা ওহিদ হালদার (৫০) ও তাদের সহযোগিতা করেছে গিলাতলা গ্রামের মনোতোষ দাম (৫৫) ও বিপ্লব দাম ( ৪০)
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনাটি গত ৫/১/২৪ তারিখ শুক্রবার দুপুর ১২ টার দিকে ঘটে।
জানা যায় জিল্লু মোড়লের জমির পাশে গিলাতলা গ্রামের মনোতোষ দাম ও বিপ্লব দাম দের ধানের জমি বর্গা চাষ করে সাইদুল হালদার ও ওহিদ হালদার ।
সে সূত্রে দীর্ঘদিন ধরে জমির আইল কাটতে কাটতে জিল্লুর মোড়লের প্রায় ২ শতক কমে যায়।
ঘটনার দিন জমির মালিক মনোতোষ দাম আমিন আনে এবং বর্গা চাষী সাইদুল হালদার ও জিল্লু মোড়লকে খবর দেয়।
জমি মাপের একপর্যায়ে আমিন জিল্লু মোড়লের প্রায় ২ শতক জমি মনতোষ দাম দের জমির ভিতর পায় । তখন জিল্লু মোড়ল বর্গা চাষী সাইদুল কে বলে যে তুমি তো বর্গা চাষী আমিনের মাপ অনুযায়ী আইল বেঁধে জমি চাষ করো। কিন্তু সাহিদুল হালদার শুনতে নারাজ সে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং বলে যে আমি পূর্বে যে আইল ছিল সে অনুযায়ী ভোগ দখল করব।
এ নিয়ে এক পর্যায়ে জিল্লু মোড়লের সাথে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে সাইদুল হালদারের হাতে থাকা গাছ কাটার দা দিয়ে জিল্লু মোড়লের ডান চোখের উপরে কোপ দেয় , সাথে থাকা ছেলে রিয়াদ হালদার ও ওহিদ হালদার কিল ঘুসিও লাথি মারতে থাকে।
এক পর্যায়ে জিল্লু মোড়ল মাটিতে লুটিয়ে পড়ে এবং তার আত্মচিৎকার আশেপাশের লোকজন ও ভিকটিমের চাচা নাসির মোড়ল ,মান্নার মোড়ল উদ্ধার করতে আসলে তাদেরও মেরে আহত করে ভিকটিমদের ফেলে রেখে ঘটনা কারীরা দ্রুত ঘটনাস্থল পরিত্যাগ করে।
আশেপাশের লোকজন আহতদের প্রথমে থানায় পরে রুপসা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত জিল্লু মোড়লের তিনটি সেলাই লাগে এবং অপরদের সাময়িক চিকিৎসা দেয় কর্তব্যরত ডাক্তার।
এ ঘটনায় ভিকটিম জিল্লু মোড়ল রুপসা থানায় একটি অভিযোগ দায়ের করে।