
বাগেরহাটের রামপাল পল্লী চিকিৎসক ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷ বুধবার ( ১১ অক্টোবর) সকালে উপজেলার ফয়লাহাট মেডিল্যাব ডিজিটাল ডায়াগনিষ্টিক সেন্টারে সভা অনুষ্ঠিত হয়৷
রামপাল পল্লী চিকিৎসক ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি এনামুল কবীর বলেন, পল্লী চিকিৎসকরা গ্রামের তৃণমূল মানুষকে সেবা দিলেও তারা নিজেরাই অবহেলিত ৷ রাতে বা দিনে অসুস্থতায় গ্রামের দরিদ্র অসহায় মানুষ আমাদের কাছে ছুটে আসে৷ মানবিকতার কারনে আমাদেরকে অনেক সময় বিনা পয়সায় তাদের চিকিৎসা সেবা দিতে হয়৷ সরকার আমাদের চিকিৎসা সেবা দিতে কোনো বাধানিষেধ না রাখলেও আমরা নানা সময় হয়রানির শিকার হই। পল্লী চিকিৎসকরা চিকিৎসা বন্ধ করে দিলে তৃণমূলে চিকিৎসা সেবা থেকে অনেক মানুষ বঞ্চিত হবে৷ তাই পল্লী চিকিৎসকদের সহযোগীতার জন্য তিনি সকলের কাছে অনুরোধ জানান৷
সভায় বক্তৃতা করেন সহ সভাপতি মোঃ ওবায়দুল্লাহ গাজী, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, সাংবাদিক অমিত পাল সহ সংগঠনের নেতৃবৃন্দ৷
সভায় এন্টিবায়োটিক রেজিস্ট্যান্ট এর কুফল সম্পর্কে আলোচনা করা হয় এবং এ ধরনের ঔষধ ব্যাবহারে সচেতন হতে নানা বিষয়ে পল্লী চিকিৎসকদের নির্দেশনা দেন সংশ্লিষ্টরা৷