ভোটের আর মাত্র কয়েক'দিন বাকি।এরই মধ্যে প্রার্থীরা তাদের গণ সংযোগ, প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন জোরে সোরে। রাজবাড়ী-১ আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের প্রার্থী এ্যাডভোকেট হাবিবুর রহমান বাচ্চু গণসংযোগ,মিছিল ও পথসভা করেছে।

সোমবার বিকালে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে দলের নেতা কর্মিদের নিয়ে প্রেসক্লাব,রেলগেট এলাকা,বড় বাজার থেকে পান্না চত্তর হয়ে মুক্তি যোদ্ধা স্মৃতি স্তম্ভে এসে পথ সভা করা হয়। এসময় জনসাধারনের উদ্দেশ্যে লাঙ্গল প্রতিকের প্রার্থী এ্যাডভোকেট খন্দকার হাবিবুর রহমান বাচ্চু ভোটার ও সাধারন মানুষের উদ্দেশ্যে বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন,গত পনেরো বছর ধরে ক্ষমতায় থাকা দল আওয়ামীলীগের মন্ত্রি এমপিরা টাকার পাহার গড়েছে।হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে,তাই তাদেরকে জনগন আর ভোট দেবেনা।জাতীয় পার্টির এরশাদ প্রসিডেন্ট থাকাকালীন সময়ে দেশের যেভাবে রাস্তা ঘাট, কলকারখানা, চিকিৎসা সেবার উন্নয়ন করেছে তা আর কেউ করতে পারেনি।তাই আপনারা আগামী ৭ জানুয়ারী তারিখের নির্বাচনে জাতী পার্টির লাঙ্গল প্রতিকে আনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন।জাতীয় পার্টি আপনাদের পাশে আছে পাশে থাকবে বলেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মো. মোকছেদুর রহমান মোমিন।
মিছিলে জেলা জাতীয় পার্টির অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।