
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিমের চাচাতো ভাই এহসানুল হাকিম সাধন র্যাব এর হাতে আটক হয়েছেন।
গত ২২ সেপ্টেম্বর রোববার ফরিদপুর র্যাব-১০ সিপিসি-৩ এর চৌকস টিম অপহরণ, চাঁদাবাজি,ও নির্যাতনের মামলা সহ বিভিন্ন মামলার অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করে।
গোপন খবরের ভিত্তিতে দুপুর দেড়টায় ফরিদপুর শহর বাইপাস সড়কের পিয়ারপুর বাজার স্পিড ব্রেকারের উপর থেকে বেরিকেড দিয়ে এহসানুল হাকিম সাধনকে ফরিদপুর র্যাব-১০ সিপিসি-৩ এর চৌকস টিম আটক করে।