
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ ও বদলীর অর্ডার হওয়া সত্ত্বেও বহাল তবিয়তে উপজেলার দ্বায়িত্ব পালন সহ বিভিন্ন অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশানারের কাছে অভিযোগ করেছেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ।
অভিযোগে তিনি উল্লেখ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম তিনি উপজেলা পরিষদ নির্বাচনের পূর্বেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের এপিডি অনুবিভাগ অভ্যন্তরীন নিয়োগ শাখার স্মারক নং ০৬.০০.০০০০.১৩৮.১৯.০০১.২৪.২০৯ দ্বারা গত ২২ ফেব্রুয়ারী ২০২৪ তারিখে বদলীর আদেশ হয়।
কিন্ত এ আদেশ অমান্য করে গত ১৬ এপ্রিল ২০২৪ তারিখে তিনি উপজেলা পরিষদ সভায় আগামী ২১ মে তারিখে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বায়িত্ব পালন করবেন বলে মত প্রকাশ করেন।
এ সভায় তিনি আমাকে হুমকি দিয়েছেন আমি নির্বাচনে অংশগ্রহন করে কিভাবে নির্বাচিত হই তিনি দেখিয়ে দিবেন বলে ঘোষনা দেন।তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ।
রয়েছে বিভিন্ন হাট, বাজার ইজারা ব্যবস্থাপনা পদ্ধতি নিয়ম বহির্ভুত ভাবে বিপুল অংকের অর্থ নিজে লাভবান হওয়ার জন্য খাস আদায় তার পছন্দ ব্যাক্তিকে পাইয়ে দেওয়ার বিরেধিতা করায় সে আমার উপর ক্ষিপ্ত হয়।
তিনি আমার প্রতিদন্দি প্রার্থী এহসানুল হাকিম সাধনের সাথে প্রাকাশ্যে ও গোপনে বৈঠক করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিভিন্ন স্থানে জনসমুখ্যে তার পক্ষে ইউএনও কাজ করছেন ও পাশে আছেন, তাই আমি এ নির্বাচনে বিজয়ী হব বলে বেরাচ্ছেন।তিনি উপজেলা নির্বাচনে রিটার্নিং অফিসারের দ্বায়িত্ব পালন করলে উপজেলা নির্বাচন সুষ্ঠু হবেনা বলে উল্লেখ করেন।পক্ষপাতিত্ব করে নির্বাচনের ফলাফল পরিবর্তন ও বিভিন্ন অনিয়ম করার ধারনা পোষন করেন।এর ফলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন বাধাগ্রস্থ্য হবে।
তাই নির্বাচন অনুষ্ঠানের আগে ইউএনও মো. রফিকুল ইসলামকে বালিয়াকান্দি উপজেলা থেকে প্রত্যাহার করে, তার স্থলে সৎ, নিষ্ঠাবান কোন ইউএনওকে দ্বায়িত্ব প্রদান করে বালিয়াকান্দি উপজেলা নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ,অবাধ ও সকলের অংশগ্রহনে নির্বাচনের সুব্যবস্থা করার অনুরোধ জানানো হয়।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে তার বদলী হওয়া স্বত্ত্বেও তিনি তার দ্বায়িত্ব কিভাবে পালন করছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমার বদলীর আদেশ হলেও আমার এই স্থানে এখনো কোন কর্মকর্তাকে স্থলাভিষিক্ত করেনি সরকার।তাই আমি এখনো নিয়ম অনুযায়ী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আর চেয়ারম্যান যে অভিযোগ গুলো আমার বিরুদ্ধে এনেছে তা সম্পূর্ণ ভিত্তহীন।