
রাজবাড়ীর জেলার বালিয়াকান্দিতে নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সহ সভাপতি ৪৫ বছর বয়সী মোল্লা আব্দুল আজিজ মহাজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দূবৃত্তরা।
গতকাল রবিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রাম এলাকার তিন রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল আজিজ অত্র ইউনিয়নের কোনাগ্রামের আজের আলী মহাজনের ছেলে।
স্থানীয় এলাকা বাসিরা জানায়, দীর্ঘ দিন ধরে নারুয়া ইউনিয়নের পাশ দওয়ে বয়ে যাওয়া গড়াই নদীর জেগে ওঠা চর নিয়ে দুটি দুই পক্ষের সাথে হামলা ও মামলার ঘটনা ঘটে আসছিল।এর জেরে গতকাল রাতে মোটর সাইকেল যোগে আজিজ বাড়ি ফেরার পথে সড়কে বাঁশ বেঁধে গতিরোধ করে তাকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্বক জখম করে দূবৃত্তরা।
এ সময় আহত আজিজকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতির কারনে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ।সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে প্রচুর রক্ত ক্ষরনে রাত ১ টার দিকে আব্দুল আজিজ মহাজনের মৃত্যু হয়। বা
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন,এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।