
রাজবাড়ীতে সনাতন ধর্মবলম্বিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উদযাপনের জোর প্রস্তুতি চলছে। এবছর ৪ শ ৪১ টি মন্ডপে পূজার আয়োজনে প্রতিমা তৈরীর পর চলছে রংতুলি ও পোশাকের পরিধানের সর্বশেষ কাজ।

আর মাত্র কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে
সনাতন হিন্দু ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা।প্রতিবছরের মত এবছরও দুর্গা পূজার আয়োজনে জোর প্রস্তুতি চলছে।মন্ডপে মন্ডপে প্রতিমা তৈরী,রং তুলির আচরে সৌন্দর্য বর্ধন ও পোশাক পরিধানের কাজ প্রায় শেষের দিকে।রাজবাড়ীর ধুঞ্চি পূর্বপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে প্রতিমা তৈরী শেষে রং তুলির কাও পোষাক পরিধানের কাজও শেষ করা হয়েছে। কারিগররা রাত দিন বিভিন্ন ধরনের রং ও পোষাকের ব্যাবহারে প্রতিমা গুলোকে সাজিয়েছেন ভিন্ন আঙ্গিকে।
পূজা মন্ডপে নানা আয়েজনে সাজিয়েছে তাদের পূজা উদযাপনের ধরন।চার যুগের বিভিন্ন দেব দেবী,মহা ভারতের দৃশ্যপট,রামায়নের বিশেষ দৃশ্যপট,স্বর্গের বিশেষ প্রতিচ্ছবি,নরকের বিশেষ প্রতিচ্ছবি,ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার অষ্ঠ শখির সাথে রাশ লীলার ঘুর্ণায়মান দৃশ্যপট সাজানো হয়েছে মন্ডপ গুলোতে। রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী ধুঞ্চি পূর্বপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরর উপদেস্টা।তিনি সবসময় এ মন্দিরের সার্বিক সহযোগীতা ও পরামর্শ দিয়ে থাকেন সবসময়।
এবার দুর্গা "মা" আসবে ঘোড়ায় চড়ে আসবে,যাবে ঘোড়ায় চড়ে।এবছর রাজবাড়ীতে ৪ শত ৪১টি পূজা মন্ডপে আয়েজন করা হয়েছে শারদীয় দুর্গা উৎসব।
প্রতিমা তৈরী কারিগরের বলেন, প্রতিমা তৈরী শেষে রংয়ের কাজ ও পোশাকের কাজ শেষ করে এখন শুধু পূজা উদযাপনের জন্য অপেক্ষা। ভিন্ন ধরনের আঙ্গিক থাকায় এ স্থানে এবার অনেক মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা তাদের ।

রাজবাড়ীর ধুঞ্চি পূর্বপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে সভাপতি শ্রীকান্ত কুমার বিশ্বাস রাহুল হোর জানান,
এবছর প্রতিমা গুলোকে সাজিয়েছেন ভিন্ন আঙ্গিকে। চার যুগের বিভিন্ন দেব দেবী,মহা ভারতের দৃশ্যপট,রামায়নের বিশেষ দৃশ্যপট,স্বর্গের বিশেষ প্রতিচ্ছবি,নরকের বিশেষ প্রতিচ্ছবি,ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার অষ্ট শখির সাথে রাশ লীলার ঘুর্ণায়মান দৃশ্যপট সাজানো হয়েছে মন্ডপ গুলোতে।
প্রতিমা গুলোকে এখন প্রদর্শন করে ২০ অক্টোবর তাদের মহা ষষ্ঠির মধ্য দিয়ে শুরু হবে পূজা উৎসব।