
রাজবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পান্না চত্বর হয়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল মালেক খান ও সদস্যসচিব তুহিনুর রহমান তুহিন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মুস্তাফিজুর রহমান লিখন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অশোক কুমার সরকার, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মাসুদুর রশীদ, জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর সদস্য মীর একরাম আলী বাবু, যুগ্ম আহ্বায়ক মো. আবু তালেব এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম মামুনসহ নেতাকর্মীরা।