
রাজবাড়ীতে দুই মাদক ব্যাবসায়ীকে যাবৎজীবন কারাদন্ড প্রদান করেছে দায়রা জজ আদালত।
রবিবার দুপুরে রাজবাড়ী অতিরিক্ত দায়রা জজ আদালত-১, অতিরিক্ত দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার এ রায় প্রদান করেন।
এসময় আসামীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯(১) ও ৩(খ) ধারায় যাবৎজীবন কারাদন্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ভোগের আদেশ প্রদান করা হয়।
আসামীরা হলেন,কুষ্টিয়া জেলা ও কুষ্টিয়া উপজেলার বটতৈল মসজিদপাড়া গ্রামের মৃত আবজাল উদ্দিন খোকা মিয়ার ছেলে মো. আশ্রাফুল ইসলাম দুলাল ও অন্য আসামী কুষ্টিয়া উপজেলার বটতৈল মোড় পাড়া মো. সিরাজ খাঁ এর ছেলে মো. আ. আলীম।
এজাহারে উল্লেখ করা হয়,২০১১ সালের ৫ ডিসেম্বর তারিখে বিকালে এসআই আবু সায়েম ও তার সঙ্গীয় ফোর্স আওলাদ হোসেন এবং শাহ আলম সহ গোয়ালন্দ পদ্মার মোড় স্থান থেকে একটি প্রাইভেট কার থামিয়ে চালক সহ দুইজনকে আটক করে।
এসময় আসামীদের জিজ্ঞাসাবাদ করে বহনকারী প্রাইভেট কার তল্লাশী করে ৮৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।
পরে উপস্থিত সাক্ষিদের সাক্ষ গ্রহন করে পুলিশ বাদী হয়ে গেয়ালন্দ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। পরে বিজ্ঞ দায়রা জজ আদালত ২০১২ সালের ১৫ মার্চ তারিখে মো. আশ্রাফুল ইসলাম ও মো. আ. আলীমের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) ও ৩(খ) ধারায় অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠন করেন।
দীর্ঘ সাক্ষ প্রমানের ভিত্তিতে আসামীদের দোষী সাব্যস্ত করে যাবৎ জীবন কারাদন্ড দেয় দায়রা জজ আদালতের বিচারক।