
" শ্রমিক মালিক গড়বো দেশ- স্নার্ট হবে বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে মহান মে দিবস পালিত হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসনের আয়েজনে সকাল নয়টার দিকে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে র্র্যালি বপরবকরা হয়।র্র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে শহরের পান্না চত্তর এলাকায় হয়ে জেলা প্রশাসনের কার্যালয়ে গীয়ে শেষ হয়। মে দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।বক্তব্য রাখেন রাজবাড়ী পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ,রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন,জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রাকিবুল ইসলাম পিন্টু,সাধারন সম্পাদক আব্দুর রশিদ, জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দল ওহাব সরদার প্রমূখ।
র্র্যালিতে জেলার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন,রিক্সা শ্রমিক ইউনিয়ন,নির্মান শ্রমিক ইউনিয়ন ও হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন সহ জেলার, বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো র্র্যালি ও সমাবেশে যোগদান করে।পরে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো তাদের নিজ নিজ উদ্যোগে দিবসটি পালন করে।