
" দফা এক দাবী এক,শেখ হাসিনার পদত্যাগ" এই স্লোগানে রাজবাড়ীতে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবীতে ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ সমাবেশ বের করা হয়।বিক্ষোভ শেষে কার্যালয়ের সামনে সমাবেশ করে নেতা কর্মিরা।
সমাবেশে বক্তারা বলেন,আমাদের মা'এর সমতুল্য তিন তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার জন্য অতি শিঘ্রই বিদেশে যাওয়ার অনুমতি দিতে হবে।
আর বেগম খালেদা জিয়া আমাদের "মা" এর বিনা চিকিৎসায় এদেশে কিছু হলে তাহলে কেয়ামত হয়ে যাবে।

আপনাদের সামান্য কিছু হলেই আপনারা সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে চিকিৎসা নিতে দৌড়িয়ে যান। আর সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা করতে বিদেশে যেতে এত ভয় কেন। আপনাদের নূন্যতম নৈতিক সাহস নাই। এ দেশে আপনাদের আর মানুষ ক্ষমতায় দেখতে চায়না।আপনাদের পতন হবে অচিরেই।
এক দফা এক দাবী শেখ হাসিনার পদত্যাগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম,জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সম্পাদক রেজাউল করিম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন,জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম রোমান,গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো.নিজাম উদ্দিন শেখ, সাধারন সম্পাদক মোশারফ আহম্মেদ মুসা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আব্দু মালেক খান প্রমূখ।