
রাজবাড়ীতে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদল,স্বেচ্ছাসেবক ও ছাত্র দল প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলা বিএনপির কার্যালয় থেকে যুবদল,স্বেচ্ছাসেবক ও ছাত্র দল প্রতিবাদ মিছিল বের করে।মিছিলটি শহরের প্রধান সড়ক,পান্নাচত্তর হয়ে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন,ফ্যাসিবাদীরা যেেন দেশে কোন বিশৃঙ্খলা করতে না পারে।সেদিকে দলের নেতা কর্মীদের সজাগ থাকতে হবে।সাত মাসে এ্যাত অধৈর্য্য হবেন না।কেন এ্যাত অধৈর্য্য হয়ে গেলেন।এই সাত মাসে আপনারা জারাো পোড়াও কর্মসূচি করলেন। আপনারা ১৭ বছর দেশের সাধারন মানুষকে হত্যা করেছেন।আপনারা এগুলো ত্যাগ করেন।
পরিকল্পিতভাবে একটি সন্ত্রাসী দল নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।।বর্তমান সরকার ও দেশের শান্তিপূর্ণ পরিবেশ ও নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা ও পায়তারা করে হচ্ছে। সাম্প্রতিক সহিংসতা ও অস্থিতিশীলতার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা। সমাবেশে বক্তব্য দেন রাজবাড়ী জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুল,সিনিয়র যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট নেকবর হোসেন মনি, সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালেক,সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্র দলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মঞ্জুর হোসেন প্রমূখ।