
কামাল হোসেন, রাজবাড়ী:
রাজবাড়ীতে ৬ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) রাজবাড়ী।
রোববার (২৯ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১০ টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ী সদর উপজেলার আন্ধারমানিক গ্রামের মৃত নিকবর বেপারীর ছেলে মো.স্বপন বেপারী (৩৩) ও একই এলাকার মো. কোরবান মিয়ার ছেলে মো.শিপন মিয়া (২৫)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) রাজবাড়ীর পৃথক অভিযানে এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এএসআই শরীকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী সদর উপজেলার আন্ধার মানিক এলাকায় অভিযান চালিয়ে আসামী স্বপন বেপারী ও শিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়।