
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ীর দুটি সংসদীয় আসনের প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত প্রচার প্রচারনা ব্যস্ত সময় পার করছেন।শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলে ভোটারদের দোরগোড়ায় ভোট প্রার্থনা করছেন। ভোটারদের দেওয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি।
রাজবাড়ী-২ আসনের ( পাংশা,বালিয়াকান্দি ও কালুখালী) এ আসনে মোট ৬ জন প্রার্থী রয়েছেন।
এর মধ্যে রাজবাড়ী-২ আসনের অন্যতম শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক। তিনি ঈগল প্রতিক নিয়ে ভোটের মাঠে জোর প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, যারা গত ১৫ বছর ধরে বহু বঞ্চনার শ্বীকার, সেই সব মানুষের কাঙ্খিত চাওয়া একজন নতুন মুখ আসুক।তিনি তার ধারাবাহিকতায় একটা আলোড়ন সৃষ্টি করেছেন।তিনও শত ভাগ আশা করছেন একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার দেবে সরকার।সেই সুবাদে এ আসনের মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন একজন মানুষ চায়, একটি পরিবর্তন চায়।স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে স্মার্ট নাগরিকের প্রয়োজন।সেই প্রাত্যাশা ও সাহস নিয়ে এ আসনটিতে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন বলে জানান।

এদিকে,আওয়ামীলীগ সমর্থিত শক্তিশালী নৌকা প্রতিকের ৪ বারের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম তিনি প্রচারনা ও বিভিন্ন সভা সমাবেশ করে যাচ্ছেন ভেটারদের মন জয় করার চেষ্টায় ভোট প্রার্থনা করছেন।
তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান।যার যার ভোট সে সে দিবে।,এখানে কার কোন হস্তক্ষেপ থাকবেনা।ভোটারদের তিনি উদ্বুদ্ধ করছেন যেন ভাটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন।তিনি আরো বলেন আমাদের কাছ থেকে কোন ধরনের শঙ্কা বা ভয় কিছু নাই।
রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার রেজিস্ট্রি অফিস সংলগ্ন চা-দোকানি আব্দুল কুদ্দুস মল্লিক বলেন, আমরা চাই সুষ্ঠু ও ঝামেলা ছাড়া যেন ভোট দিতে পারি সে পরিবেশ চাই।আমরা কোন মারামারি, গ্যাঞ্জাম চাইনা।সুস্থ্য পরিবেশে ভোট দিয়ে যেন বাড়ি ফিরতে পারেন সে প্রত্যাশা করি প্রশাসনের কাছে।তার আরো ভোটাররাও সুষ্ঠু ও নিরপেক্ষ মারামারি হানাহানি ও ঝামেলা মুক্ত নির্বাচন প্রত্যাশা করেন।
রাজবাড়ীর- ২ আসনে ৬ জন প্রার্থীর মধ্য, আওয়ামী লীগ,জাতীয় পার্টি,তৃনমূল বিএনপি,জাসদ ও সাংস্কৃতিক মুক্তিজোট সহ আরো চারজন প্রার্থী সহ ৬ জন এ নির্বাচনে জয়ী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারাও ভোটের মাঠ চষে বেরাচ্ছেন।ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন সকাল থেকে সন্ধ্য পর্যন্ত। রাজবাড়ী- ২ আসনে ভোটার সংখ্যা ৪ লক্ষ ৭৩ হাজার ৭০৯ জন