
কুড়িগ্রাম জেলা 'মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড' শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান মাহবুবুর রহমান তালুকদার স্বপন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধার সন্তান আমানুর রহমান খোকন এর নেতৃত্বে পূনরায় জেলা কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটি। পরে কেন্দ্রীয় কমিটির সভাপতি- মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক-সেলিম রেজা কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর সাথে অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি-মাহবুবুর রশীদ তালুকদার স্বপন, সাধারণ সম্পাদক -আমানুর রহমান খোকন ও সাংগঠনিক সম্পাদক-শাহানুর ইসলাম রানা সহ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুড়িগ্রাম জেলা কমিটির নেতৃবৃন্দ।
মুক্তিযুদ্ধের চেতনার ধারা অব্যাহত রাখতে, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুড়িগ্রাম জেলা কমিটি ৭১ সদস্য বিশিষ্ট করে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। প্রকাশ থাকে যে, নাগেশ্বরী উপজেলা সন্তান কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান মোখলাইছুর রহমান রাইটার প্রধানকে জেলা কমিটির সহ-সভাপতি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধার সন্তান শাহানুর ইসলাম রানাকে জেলা সাংগঠনিক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক রফিকুল ইসলাম রনজু কে তথ্য ও গবেষণা সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান সোহেল রানাকে কার্যকরী সদস্য করা হয।
বীর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক রফিকুল ইসলাম রনজু বলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুড়িগ্রাম জেলা কমিটিতে এই প্রথম আমাকে অন্তর্ভুক্ত করায়, কেন্দ্রীয় এবং জেলা কমিটির নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা সবাই মিলে মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে একসাথে কাজ করছি এবং করবো।