
"পরিকল্পিত বনায়ন করি,সবুজ বাংলাদেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে, প্রতিবছরের ন্যায় এবারও অরাজনৈতিক অলাভজনক সেবামূলক সংগঠন মালতিয়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে,বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সুরক্ষায় এবং সবুজ পৃথিবী গঠনের লক্ষ্যে, সোমবার ২১ জুলাই বিকেলে মালতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্তরে, রাজশাহী জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট'র অর্থয়ানে, ডুমুরিয়া উপজেলার চুকনগর অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশে বৃক্ষ রোপণ ও বিভিন্ন শিক্ষা, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের দায়িত্বশিলদের মাঝে পাঁচশতাধিক ফলজ ও বনজ গাছের চারা বিতরণ ও রোপন করা হয়।
উল্লেখ সংগঠনটি ২০২৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সামাজিক কাজসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এর আগে বৃক্ষ রোপণ ও বিতরণ উপলক্ষ্যে, মালতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে,আতিয়ার রহমান বদির সঞ্চলানায় ও বাংলাদেশ আইন ও বিচার বিভাগের আরমি ইউনিভার্সটির শির্ক্ষার্থী এস এম রাকিবুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে, এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি ভ্যার্চুয়ালী উদ্বোধন করেন রাজশাহী জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
অনান্যদেন মধ্যে উপস্থিত ছিলেন আটলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান মতিয়ার রহমান,উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশুতোষ কুমার,শিক্ষক মাওলানা রফিকুল ইসলামসহ সংগঠনের অনান্য নেতৃবৃন্দ।