
বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার সহযোগিতায় মানুষ মানুষের জন্য টিমের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত হয়েছে।
এরই অংশ হিসেবে আজ বুধবার বিকেলে ফরিদপুর ডাক্তার জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল এর সামনে ছিন্নমূল মানুষ ও রোজাদারদের মধ্যে প্রায় তিন শতাধিক প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মানুষ মানুষের টিমের সদস্য , মেহেদি মিনার শাহিনুজ্জামান বাবর,, জহিরুল ইসলাম জনি, সুমন মজুমদার, মোস্তফা কামাল, সজল হক, মাহফুজুর রহমান হিমেল , রাশেদ খান।
উল্লেখ করা যেতে পারে পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিদিনই এ ধরনের কর্মসূচি পালন করবে টিম মানুষ মানুষের জন্য।