
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী মনোহরদী উপজেলার আড়িয়ালখাঁ নদী থেকে আজ দুপুর ২টার দিকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার চরগোহাল বাড়িয়ার ঈদ গাহ মাঠ সংলগ্ন এলাকায় নদীর পাড়ে ভাসমান অবস্থায় অজ্ঞাত মহিলার (৪৫)এই গলাকাটা মরাদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, সকাল ১০টার দিকে আড়িয়ালখাঁ নদীর কটিয়াদী উপজেলার অংশে লাশটি ভাসতে দেখা যায়। দুপুর ১টার দিকে লাশটি চরগোহাল বাড়িয়ার ঈদ গাহ মাঠ সংলগ্ন নদীর পাড়ে এসে আটকে যায়। খবর পেয়ে রামপুর তদন্ত কেন্দ্রের পুলিশ লাশটি উদ্ধার করে।
এলাকাবাসী মরদেহটি শনাক্ত করতে পারেনি। নিহত নারীর গলাকাটা ও পুরো শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
মনোহরদী থানার ওসি মোঃ ফরিদ উদ্দিন জানান, এখন ও পর্যন্ত ঐ নারীর পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে অন্য কোন এলাকায় হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।