
ফরিদপুরের মধুখালীর কামারখালীতে গড়াই সেতুর নব নির্মিত টোল ঘরের শুভ উদ্বোধন করা হয়েছে,
মঙ্গলবার (১৬ ডিসেম্বর)দুপুরে নবনির্মিত ডিজিটাল এ টোল ঘর উদ্বোধন করেন মো. সাদিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সওজ, গোপালগঞ্জ জোন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টোলের ইজাদার প্রতিষ্ঠান -লোকমান হোসেন খান টেডার্সের স্বত্বাধিকার ও পান্না গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব লোকমান হোসেন খান।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পান্না গ্রুপের পরিচালক, আরিয়ান খান, মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান, পান্না গ্রুপের জিএম প্রশাসন শেখ মো. আবুল কালাম, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, লোকমান হোসেন খানের পিএস মোঃ হেলাল আহমেদ, টোলের ম্যানেজার মো. মিজানুর রহমান প্রধান সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টোল ঘরে এলাকার নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লোকমান হোসেন খান বলেন আমি ব্যবসায়ী মানুষ, আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই এলাকার নিরাপত্তা নিশ্চিত করব,
সড়ক ও জনপদের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাদেকুল ইসলাম বলেন -টোল ঘরের কারনে অতিরিক্ত যানজট যেন সৃষ্টি না হয়,এতে জনগণের দুর্ভোগ হয়, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখার জন্য ইজারাদার প্রতিষ্ঠান কে অনুরোধ করেন। একই সময় মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান বলেন টোল ঘর এলাকার যেকোনো প্রকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।