ফরিদপুরের সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ভাষানচর হামিদ নগর উচ্চ বিদ্যালয়ের ফরিদপুর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত।
শনিবার(১১ ফেব্রুয়ারি) বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ গোলাম মোস্তফা চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেছেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক।
সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নিয়াজ জামান সজীব, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম চৌধুরী,অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বারী, প্রধান শিক্ষক মহিউদ্দিন শরীফ সহ প্রমুখ।