
খুলনা ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়নের সর্বস্তরের তৌহিদী ছাত্র জনতার আয়োজনে, সম্প্রতি বিশ্বনবী হযরত মুহাম্মদকে (সাঃ) ভারতীয় পুরোহিত কর্তৃক কটূক্তি এবং বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার আছরবাদ খুলনার চুকনগর বাসষ্টান্ড থেকে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগানে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক ও খুলনা সাতক্ষীরা মহাসড়ক প্রদক্ষিন করে।
মিছিলে ‘দ্বীন ইসলাম দ্বীন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো’, ‘বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান’, ‘সবাই মিলাই হাতে হাত, মোরা রাসূলের উম্মাত’ ও ‘বিজেপি নেতার দুই গালে, জুতা মারো তালে তালে’সহ বিভিন্ন স্লোগান দেন।
বক্তুতা করেন চুকনগর বাসষ্টান্ড জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইউছুফ আযাদী, সাবেক ইউপি সদস্য সরদার দৌলত হোসেন,হাফেজ মঈন উদ্দিন, মাওলানা বাহারুল ইসলাম,হাফেজ মাওলানা আল আমিন হুসাইন,সামিদুল হাসান লিমন,ইব্রাহিম হোসেন সাজু,মোঃ বোরহান উদ্দিন রাব্বানী, সরদার তাজিম প্রমুখ।