ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সকাল ৯ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আজিম উদ্দিনের সভাপতিত্বে উপজেলা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, র্যালী ও ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি ), জনাব মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব জালাল উদ্দিন , থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব জিয়ারুল ইসলাম সহ সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ।
আলোচনা সভায় বক্তাগন বলেন, ঢাকার রেসকোর্স ময়দানের বিশাল জনসমুদ্রে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ছিল স্বাধীনতার ডাক।১৯৭১ সালের ৭ মার্চের এ ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেন।