
ফরিদপুরের বোয়ালমারীতে বড়ো ভাই উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান এড, সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে ছোট ভাই জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় সহসভাপতি আবুল বাশার বিপ্লবের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
(শুক্রবার) ১৭ জুলাই , গুনবহা তালতলা আবুল বাশার বিপ্লবের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পূর্বের ঘোষণা অনুযায়ী শুকবার গুনবহা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হওয়ার কথা থাকলেও তা স্থগিত ঘোষণা করেন উপজেলা বিএনপির সভাপতি এড সিরাজুল ইসলাম, সম্মেলন স্থগিত হওয়ায় ইউনিয়নের জনগণের সমার্থন নেন এবং ক্ষুব্ধ হয়ে সংবাদ সম্মেলন করেন গুনবহা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় সহসভাপতি আবুল বাসার বিপ্লব।
সংবাদ সম্মেলনে বলেন, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এড. সিরাজুল ইসলাম আমার আপন বড় ভাই। তিনি একাধিক বার একটানা ইউপি চেয়ারম্যান। গত নির্বাচনে তিনি আমাকে জনসম্মুখে জনসভায় আমার হাত ধরে বলেছিলেন এই বিপ্লবী সামনে ইউনিয়ন নির্বাচন করবে।
আমি সেই কথা বুকে ধারণ করে আমার ইউনিয়নের ১৮ হাজার জনগণের পাশে সব সময় সুখে দুঃখে সব সময় পাশে আছি।
তিনি বলেন, আমি হারাম খাইনা আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করি, যদি কেউ আপনারা বলতে পারেন আমি বিপ্লব খারাপ তাহলে আমি নির্বাচন থেকে সরে যাব । সামনে যত ষড়যন্ত্রই আসুক না কেন আঠারো হাজার জনগণ আমার পাশে আছে আমি অবশ্যই নির্বাচন করব।
এডভোকেট সিরাজুল ইসলাম আমার ভাই, সে আমাকে জনগনের সামনে কথা দিয়ে কথা রাখে নাই।
দীর্ঘ বছরে তিনি যা করতে পারেননি আমি তা পাঁচ বছরে করে দেখাবো ইনশাআল্লাহ্। সিরাজ সাব আমার জনগন দেখে ঈর্ষারনিত হয়ে জনগনের সম্মেলন স্থগিত করেছে, আমি এর তীব্র নিন্দা জানাই। আমি ঢাকায় থাকলেও সম্মেলন থেকে এক পাও ও পিছপা হবো না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউনিয়ন থেকে আগত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেসার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় আগত জনগন আবুল বাশার বিপ্লব কে ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে চাই বলে শ্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।