রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নংওয়ার্ড সোরাপ মন্ডল পাড়ায় নিজ বাড়ীর গাছ থেকে বেল পারতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।
সে স্থানীয় দৌলতদিয়ায় সোরাপ মন্ডল পাড়ার হাসেম শেখের ছেলে হালিম শেখ(৩২)।
শুক্রবার ৩১ মার্চ বেলা সাড়ে ১২ টার দিকে সোরাপ মন্ডল পাড়ায় এই ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, হালিম পেশায় একজন রিকশা চালক। সে তার নিজ বাড়ীর বেল গাছ থেকে বেল পারতে গাছে উঠে। গাছের উপরের একটি ডালে বিদ্যুতের তার লেগে রয়েছে। সেই ডাল থেকে বেল পাড়ার জন্য হাত দিয়ে ডালটিকে টান দেওয়ার সাথে সাথেই তার শরীরে বিদ্যুৎ সংস্পর্শ হয়ে গাছ থেকে মাটি পড়ে যায়। সেসময় বাড়ীর লোকজনের ডাক- চিৎকারে আশপাশে লোকজন এগিয়ে এসে তাকে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।